ঢাকার প্রথম অনুশীলন আজ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতকাল রবিবার তারা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দুপুর আড়াইটা থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে। গতবারের মত এবারো ঢাকা গ্ল্যাডিয়েটরসের কোচ হিসেবে যোগ দিবেন ইয়ান পন্ট। এই দলটির একমাত্র পাকিস্তানি খেলোয়াড় শহিদ আফ্রিদি আসবেন কিনা তা অবশ্য কালও জানাতে পারেননি দলটির মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দিন খান। গতকাল রাতে বিপিএল সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। এদিকে আজ পন্ট ছাড়াও ঢাকা গ্ল্যাডিয়েটরসে চার বিদেশি খেলোয়াড় যোগ দিতে যাচ্ছে। ইংল্যান্ডের জোসুয়া কোব, ক্রিস লিডল ও ড্যারেন স্টিভেন এবং শ্রীলংকার লোকুয়ারাচ্চি আসছেন আজ। আজ বিকাল সোয়া তিনটায় তারা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা গ্ল্যাডিয়েটরস বিপিএল-এর মূল টুর্নামেন্ট ছাড়াও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ১৬ জানুয়ারি বিকেএসপিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।