এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ১৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকায় এবিবি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবিবি’র চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন সভায় সভাপতিত্ব করেন
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে টাঙ্গাইলের পাকুটিয়া কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু শিবির, মেডিক্যাল টিমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি খন্দকার আবদুল বাতেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী আয়োজিত দিনব্যাপী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালক এফ. কামাল উদ্দিন (যুগ্ম সচিব)
