ফো কা স

একসঙ্গে তারা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:০১
‘আসিরন কেন ঢাকায়’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন একসময়ের জনপ্রিয় তারকা ববিতা ও আলীরাজ। তারপর তারা আবার ১৯৯১ সালে ‘মায়ের স্বর্গ’ ছবিতে জুটি হয়ে কাজ করার কথা থাকলেও তা করা হয়ে উঠেনি। পরবর্তীতে ‘এক বুক জ্বালা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় এই তারকাদ্বয়। তারপর আরও অনেকগুলো ছবিতে তারা একসঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন। এবার তারা আবারও জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন ‘কি প্রেম দেখাইলা’ ছবিতে।