প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছে বাঁধন এবং নিশো। দু’জনেই দীর্ঘদিন ধরে নাটক করছেন। তারপরও একই নাটকে একসঙ্গে জুটি বেধে অভিনয় করা হয়নি তাদের। এবার দুজন অভিনয় করবেন রুম্মান রশীদ খানের লেখা, নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নাটক ‘বসন্ত বালা’য়। বাঁধন বলেন, রুম্মান ভাইয়ার স্ক্রিপ্ট বরাবরই ভালো হয়। এই গল্পটিও দারুণ, এই নাটকে আমার বিপরীতে অভিনয় করবেন নিশো। আবার নাটকটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নেয়ামুল ভাই তো ফিল্মও পরিচালনা করছেন। সেই দিক থেকে আমি বলব গল্প ও নির্মাণশৈলী দিয়ে নাটকটি খুবই ভালো একটি নাটকে পরিণত হবে। এবং আমিও চেষ্টা করব ভালো অভিনয়টা উপহার দিতে।’
