শমী কায়সার :এ দেশের ছোট পর্দার একসময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম এবং মডেলিং এই সবকটি মাধ্যমেই ছিল তার উপস্থিতি। নাটকে তিনি নিয়মিত অভিনয় করতেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এখন তিনি অভিনয়ে নিয়মিত নন। তবে তিনি মাঝে মাঝে নাটক নির্মাণ করে থাকেন এবং বিভিন্ন টকশো বা ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নেন। তবে তিনি এখন একজন সংগঠক ও নারী নেত্রীর ভূমিকা পালন করছেন। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
