১৮ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট। আর এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। আর এই উদ্বোধনীতে অংশ নিবেন এ দেশের বিনোদন জগতের অনেক তারকাই। শুধু এ দেশেরই নয়, অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনকেও আনার চেষ্টা চলছে। তবে ঋত্বিক রোশন আসবেন কি না এ বিষয়টির সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আয়োজকবৃন্দ জানিয়েছেন, ঋত্বিক রোশনকে আনার যথেষ্ট চেষ্টা চলছে। তিনি আসার সম্ভাবনাও রয়েছে। তবে এখনও তার সম্মতি কিংবা অসম্মতি কোনোটাই পাওয়া যায়নি। তবে ঋত্বিক আয়োজকদের জানিয়েছেন, তার অন্যান্য শিডিউলের সঙ্গে খাপ খেয়ে গেলে অবশ্যই আসবেন।
