বলিউড অভিনেতা ইমরান হাশমীকে একজন অভিনেতার চেয়ে একজন সিরিয়াল কিসার হিসেবেই দর্শকরা ভালো চেনেন। চুম্বন দৃশ্যের কারণেই ইমরান হাশমি বেশি আলোচনায় এসেছেন। এবার ইমরান হাশমি পর্দায় চুম্বনের উপর সেঞ্চুরি করলেন। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ইমরানের নতুন ছবি ‘এক থি ডায়েন’। আর এই ছবিতে কঙ্কনা সেন শর্মাকে চুম্বনের মধ্য দিয়ে পর্দায় একশত চুম্বন পূর্ণ হচ্ছে ইমরান হাশমির। আর নিজের এই সেঞ্চুরি পূর্তির কথা সম্প্রতি ‘বিগ বস’-এর ফাইনাল আসরে বলেন ইমরান নিজেই।
