জুভের আরো নিকটে ল্যাজিও ও নাপোলি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
ল্যাজিও ও নাপোলি সিরিএ-তে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে। গত রবিবার পারমার বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সিরিএ-তে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু ল্যািসও ও নাপোলি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে জুভের অনেক কাছেই অবস্থান করছে। সিরিএ-তে ২০ রাউন্ডের খেলা শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভরা। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ল্যাজিও। নাপোলি তিনে ৪০ পয়েন্ট নিয়ে। নাপোলির উরুগুয়ের তারকা এডিসন কাভানি গোল না পেলেও সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল। সিরিএ-তে কাভানি চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা (১৬ গোল)। সিরিএ-তে কাভানির মোট ৯৯টি গোল। একশটি গোল থেকে সে আর মাত্র একটি গোল দূরে। নাপোলির হয়ে ৬৫টি গোল কাভানির। সাবেক ক্লাব পালেরমোর হয়ে রয়েছে ৩৪টি। ইন্টারমিলান ৩৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। এসি মিলান সাতে ৩১ পয়েন্ট নিয়ে রবিবারের ফলাফল তোরিনো ৩ সিয়েনা ২ ক্যাগলিয়ারি ২ জেনোয়া ১ ক্যাটানিয়া ১ রোমা ০ ল্যাজিও ২ আটলান্টা ০ ন্যাপোলি ৩ পালেরমো ০ পারমা ১ জুভেন্তাস ১ উদিনেস ৩ ফিওরেন্টিনা ১ স্যাম্পদোরিয়া ০ এসি মিলান ০