জাতীয় ব্যাডমিন্টন শুরু আজ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৪০
বত্রিশতম জাতীয় ব্যাডমিন্টন শুরু হচ্ছে আজ। কিন্তু খেলছে না এক সময়ের বড় দল বিমান বাংলাদেশ। তারা নাকি খেলাধুলা থেকে নিজেদের সংকুচিত করে ফেলছে। বিমানের খেলোয়াড়রা খেলবেন রেলওয়ে দলে। ৬টি বিভাগ, ৫৪টি জেলা, ৩টি শিক্ষা বোর্ড, জেলা ক্রীড়া সংস্থাসহ আড়াইশ’ শার্টলার অংশগ্রহণ করবেন। বিকাল তিনটায় উডেন ফ্লোর জিমনেসিয়ামে খেলা শুরু হবে।