গানে ব্যস্ত শাকিলা জাফর

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:০৫
এবছর একাধিক অ্যালবাম নিয়ে আসছেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর। প্রথমবারের মতো কণ্ঠশিল্পী আসিফের সাথেও দ্বৈত গানের অ্যালবাম করছেন তিনি। এছাড়া তিনি সম্প্রতি চলচ্চিত্রের গানেও নতুন করে ব্যস্ত হয়েছেন। এ প্রসঙ্গে শাকিলা জাফর বলেন, ‘গান নিয়েই যেহেতু আজীবনের চর্চা, তাই এতেই ব্যস্ত থাকতে চাই। তবে এবছর বেশকিছু ব্যতিক্রমী অ্যালবামে কাজ করছি। বিশেষ করে আসিফের সাথে দ্বৈত অ্যালবামটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ, আমি আর আসিফ একসাথে এক মঞ্চে অনেক গেয়েছি। কিন্তু সেভাবে অডিও অ্যালবামে গাওয়া হয়নি। তাই এই অ্যালবামটির গানের শ্রোতারা ভিন্ন কিছু পাবে বলে আমার বিশ্বাস।’