শিশু স্বাস্থ্যসহ শিক্ষা খাতে কানাডা প্রতিবছর ৮০ মিলিয়ন ডলার সাহায্য করে আসছে। কানাডা চায় বাংলাদেশ তার আশে-পার্শ্বের দেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করুক। ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি হচ্ছে বিপরীতে রপ্তানি হচ্ছে কম। তিনি কানাডার ল্যান্ড অথরিটির কাছে হিলি স্থলবন্দরের বাণিজ্য বিষয়টি তুলে ধরবেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গত সোমবার হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে পোর্ট কর্তৃপক্ষ, কাষ্টমস, সিএন্ডএফ এজেন্ট ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সাথে ছিলেন ট্রেড কমিশনার মুরতুজা তরফদার। তিনি বন্দরের বেসরকারি অপারেটর হিলি পানামা পোর্ট লিংক পরিদর্শন করেন।
