ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা ফরিদপুর গ্রামে অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি ভস্মীভূত হয়েছে। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি দুর্গতরা প্রচণ্ড শীতে মানবেতর জীবন যাপন করছে। সোমবার রাতে ফরিদপুর গ্রামের মজিদুলের বাড়ি হতে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষে আগুন ছড়িয়ে পড়লে ওই গ্রামের সফিকুল, খলিল, রমিজ, সরিফুল, ফরিদুল, হাসান, মজিদুল, আলেয়া ও রফিকুলের শোয়ার ঘরসহ সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, ২টি ছাগল, ধান-চাল, কাপড়-চোপড়সহ প্রায় ৪ লাখ টাকা মালামাল ক্ষতি সাধন হয়।
