ক্যা ম্পাসের টুকরো খবর

প্রশ্ন আর উত্তরে কেটে গেছে সময়

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:২৯
বাইরে তখন প্রবেশধারদের লম্বা তিনটি সারি। পরে আমরা লাইনে দাঁড়ানো ছেলে-মেয়েদের সাক্ষাত্কার নিয়ে ভেতরে ঢুকে বক্তৃতা শুনতে থাকলাম। ঘন্টা দেড়েক হাতে রেখে আদনান ভাই তার উপস্থাপনা শেষ করলেন কারণ দর্শকদের মধ্যে তখন প্রশ্নবোধক দৃষ্টি। আমাদের পরিকল্পনা ছিল সকলের নিকট হতে কাগজে প্রশ্ন সংগ্রহ করে মঞ্চে সেসবের উত্তর দেয়া হবে। তবে শুধুমাত্র বাছাইকৃত প্রশ্নের। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হল না। আদনান ভাই হয়ত বুঝতে পেরেছিলেন দর্শকের মন। তাই তিনি সরাসরি প্রশ্ন ও উত্তরের ব্যবস্থা করলেন। উপস্থাপকরা মাইক্রোফোন হাতে নিয়ে পুরো মিলনায়তন ছুটতে লাগলে। মঞ্চে উত্তর দিয়ে চলেছেন চারজন যাদের সবারই জার্মানোকার ও পড়ালেখা করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তারই আলোকে তারা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে উত্তর দিয়ে চলছেন। নির্ধারিত সময় পেরিয়ে গেছে সেই কখন কিন্তু প্রশ্ন শেষ হওয়ার নাম নেই। অন্যদিকে উত্তরদাতাদেরও যেন কোন ক্লান্তি নেই। একটা সময় সবকিছুর যবনিকাপাত ঘটল। দর্শকরা একে একে বের হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় সফল একটি সেমিনারের পর্দা নামল।