ক্যাপসন নিউজ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২৩
সম্প্রতি অর্গানিক হেল্থ কেয়ার লি. (ওএইচসিএল)-এর বার্ষিক বিক্রয় সভায় কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকগণ, নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও মার্কেটিং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন ----- সম্প্রতি সন্ধানী লাইফ ইন্সুরেন্সের গ্রামীণ ডিপিএস প্রকল্পের ঢাকা জেলার পল্লবী মিরপুর-২ শাখা অফিসের বীমা গ্রাহক মরহুম আব্দুল রহমান হাওলাদারের মরণোত্তর বীমা দাবির চেক তার মনোনীত ছেলে আবু সাঈদের নিকট হস্তান্তর করেন কোম্পানির ডিএমডি সুশান্ত প্রমাণিক ---- সম্প্রতি জেনারেল ফার্মাসিউটিক্যালসের ২৫তম বার্ষিক বিক্রয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মেজর জেনারেল (অব.) এম শামসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক, ডা. মোমেনুল হক. পরিচালক ডা. সারাহ মোমেন, পরিচালক বিপণন মীর জাকী আজম চৌধুরী এবং কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ