লিওনেল মেসি আর্জেন্টিনার, নাকি বার্সেলোনার; এ নিয়ে তর্ক চলতে পারে। বার্সেলোনা ছাড়া মেসিকে কল্পনা করাটাও কঠিন। কিন্তু আর্সেনালের কিংবদন্তি ফুটবলার ইয়ান রাইট বিশ্বাস করেন মেসি একদিন ম্যানসিটিতে চলে আসতে পারেন। তার সমীকরণ সোজা-বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা পরবর্তী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। এর ফলশ্রুতিতে লিওনেল মেসিরও ইংল্যান্ডের আসার সম্ভাবনা আরো জোরালো হবে!
ব্রিটিশ ট্যাবলয়েড দি সানের কলামে রাইট লিখেছেন, ‘গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং সিটির সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। কিন্তু মোটেও আর্সেনাল নয়। গার্দিওলা আর্সেনালের চেয়ে বড় কোনো ক্লাবে যেতে চায়। এই স্প্যানিয়ার্ডকে শীর্ষস্থান ও শীর্ষ খেলোয়াড় কাছে টানে না। ক্লাব তাকে অন্যভাবে টানে। যেমন হতে পারে ইতিহাস এবং খেলার ধরন। আমি জানি না কোন শীর্ষ ম্যানেজার চেলসিতে যাবে কিনা। কারণ তারা কার্লো আনচেলত্তি ও রর্বাতো ডি ম্যাত্তিওর সাথে যা করেছে। গার্দিওলা ম্যানইউর জন্য মানানসই ছিলেন, তাহলে অ্যালেক্স ফার্গুসনকে অন্য কোথাও যেতে হবে। বিস্ময়কর হচ্ছে সে আবারো শিরোপা জিততে চলেছে। তাই সিটিই তার জন্য হতে পারে অভিষ্ট লক্ষ্য।’
আর সমীকরণের এই পর্যায়ে এসেই রাইট লিখেছেন, ‘সিটির মালিককে শক্তভাবেই গার্দিওলাকে বলতে হবে, লিওনেল মেসিকে আনার চেষ্টার ব্যাপারে। আমি জানি মেসি বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেছে। কিন্তু যদি একজন মানুষ থাকে যে মেসিকে প্রিমিয়ার লিগে নিয়ে আসতে, সে গার্দিওলা। খুব বেশি ক্লাব নেই যারা মেসির সাথে চুক্তি করতে পারে। কিন্তু সিটি তাদের মধ্যে একটি। আমি দেখছি বর্তমানে যারা বার্সেলোনায় খেলছে তারা নূ ক্যাম্পে থাকবে। কিন্তু মেসি এখনো বেশ তরুণ। একদিন চাইবে নতুন চ্যালেঞ্জ নিতে।’
