বনওয়ারীনগর সি.বি.পি. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২২
উপজেলার ঐতিহ্যবাহী বনওয়ারীনগর করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ের (সি,বি,পি উচ্চ বিদ্যালয়) শর্তবর্ষ পূর্তি ২দিনব্যাপী অনুষ্ঠান রবিবার শেষ হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র খন্দকার কামরুজ্জামান মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিএমএ’র এর সাবেক সভাপতি এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডা. আব্দুল মাজেদ। প্রথমদিনে শতবর্ষ অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাড:শামছুল হক টুকু। উপস্থিত ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো:মকবুল হোসেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আলী, ব্রিগেঃ জেনারেল (অব:) ও বর্তমানে জাতিসংঘ মিশনে কর্মরত মেহবুবুর রহমান টুটুল, কর্নেল (অব:) নজমুল আলম , বিশিষ্ট কলামিস্ট রনেশ মৈত্র, প্রাণিসম্পদ বিভাগের সাবেক পরিচালক ডা: আব্দুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সরকারি বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা প্রশাসক, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম হোসেন গোলাপ, সম্পাদক খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি.এম. আতিকুর রহমান প্রমুখ।