আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সেক্রেটারি জেনারেল রাজা রণধির সিং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আমন্ত্রণে ২২ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে উপহার হিসেবে পাওয়া একটি মার্সিডিজ বেঞ্জ মিনি ভ্যান তিনি ২৩ জানুয়ারি বিওএকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। ঢাকায় অবস্থানকালে তিনি বিওএ কর্মকর্তা এবং সরকারের পদস্থ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাত্ করবেন। বাসস
