মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লিগের মঙ্গলবারের খেলায় বেরইল সুন্দরবন ক্লাব ৩-২ গোলের ব্যবধানে যমুনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে টুটুল দু’টি ও সুমন একটি গোল করেন। অপরদিকে যমুনা স্পোর্টিং ক্লাবের পক্ষে ইমরান ও রবিউল একটি করে গোল করেন। আজ বুধবারের খেলায় মনিং সান স্পোর্টিং ক্লাব রূদ্র ধ্রুব স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে। ডিএফএ-এর আয়োজনে বাফুফের পৃষ্ঠপোষকতায় মাগুরা ডিএসএ-এ ফুটবল লীগের আয়োজন করেছে।
