চেন্নাই সুপার কিংস আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার পঞ্চম আসর গতকাল থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হয়েছে। বাংলাদেশের আটজন দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।
এরা হলেন মোহামেডানের গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোর্শেদ, তিতাস ক্লাবের মোহাম্মদ শরীফ উদ্দিন এবং মোহাম্মদ জামাল উদ্দিন, সুলতানা কামাল পাঠাগারের তাহেরুল ইসলাম, সোনালী ব্যাংকের আনিসুজ্জামান জুয়েল এবং টয়োটা মোটরসের এসএম শ্যারন ও রানা চৌধুরী।
বিশ্বের ১৩টি দেশের চৌদ্দজন গ্রান্ডমাস্টার, চারজন মহিলা গ্রান্ডমাস্টার এবং বিশজন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২৫৯ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।
