স্ব-উদ্যোগে তথ্য প্রকাশ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবে - তথ্যমন্ত্রী

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য অধিকার আইন-২০০৯-এর আলোকে স্ব-উদ্যোগে তথ্য প্রকাশ গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবে। গতকাল ঢাকায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সবায় মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ তথ্য কমিশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ আয়োজনে প্রত্নতত্ত্ব্ব অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘স্ব-উদ্যোগে তথ্য প্রকাশ ও প্রচারের নিমিত্ত গৃহীত ব্যবস্থাদি এবং তদপ্রেক্ষিতে প্রাপ্ত ফলাফল পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, তথ্য কমিশনার ও অধ্যাপক ড. সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং সাবেক তথ্য কমিশন সচিব নেপাল চন্দ্র সরকার।