নির্বাচন নিয়ে প্রস্তাব থাকলে সংসদে এসে উত্থাপন করুন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫০
বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিরোধী দলের উদ্দেশে বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে সংসদে এসে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সংবিধানের আলোকে কিভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় তা নিয়ে কোন প্রস্তাব থাকলে সংসদে এসে উত্থাপন করুন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির এক ঘণ্টার মানবপ্রাচীর কর্মসূচি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দেড় কোটি মানুষের ঢাকা শহরে কয়েক হাজার মানুষ নিয়ে মানবপ্রাচীর করলেই প্রমাণ হয় না, জনমত তাদের সঙ্গে রয়েছে।