মার্কিন সার্জনের নেতৃত্বে জটিল অপারেশন কর্মসূচি আজ শুরু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ১৭ জানুয়ারি ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ইউনিট উদ্বোধন করেন। সেই থেকে কেন্দ্রটিতে কার্ডিয়াক অপারেশনসহ নিয়মিতভাবে চিকিত্সাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আমেরিকার নাবারাসকা বিশ্ববিদ্যালয়ের সার্জন প্রফেসর কিম এফ ডানকান ঢাকা শিশু হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে জটিল রোগীদের অপারেশনসহ চিকিত্সাসেবা প্রদান করবেন। একই সাথে তিনি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও মেডিক্যাল সেমিনারে বক্তব্য রাখবেন।—প্রেস বিজ্ঞপ্তি