আজকের অনুষ্ঠান : বুধবার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫১
বেঙ্গল শিল্পালয়: বিকাল ৫টায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমন শিবকুমারের ‘রবীন্দ্রনাথের প্রতিকৃতি ও আনুষঙ্গিক প্রসঙ্গ’ বিষয়ে বক্তৃতা। ঐতিহ্য ফাউন্ডেশন: বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘ নওয়াব সলিমুল্লাহ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ: বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যশালা মিলনায়তনে ‘জননেত্রী শেখ হাসিনার সাফল্যের ৪ বছর, যুদ্ধাপরাধীদের বিচার-বাঙালি জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেন-এর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহীদ রাসেল মঞ্চে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।