দশে দশ প্রসূন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
১ জন মানুষের কথা বলুন যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা (আজাদ হোসেন) আমার অনুপ্রেরণার সবচেয়ে বড় উত্স। ছোট থেকেই তার মাঝেই খুঁজে ফিরেছি নিজের অনুপ্রেরণার জায়গাটি। ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  বরাবরই আমি পজেটিভ চিন্তা করি।  সব সময়ই সবার ভালো কামনা করি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  একটু বেশিই বদমেজাজি। তবে সামলে নিই সহজেই।  অন্যের পরামর্শ খুব একটা শুনি না নিজে যেটা ভালো মনে করি তাই করি।  বেশিরভাগ ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারি না। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—  হুমায়ুন ফরিদী, তার সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়নি, এ দুঃখটা সারা জীবনই থাকবে।  জয়া আহসান, অনেক ভালো লাগে।  শহিদুজ্জামান সেলিম, তার অভিনয়শৈলী মুগ্ধ করে।  সুবর্ণা মুস্তফা, তার অন্ধ ভক্ত আমি। ৫ জন প্রিয় পরিচালক যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  গিয়াসউদ্দিন সেলিম  অনিমেষ আইচ  মাসুদ হাসান উজ্জ্বল  রেদোয়ান রনি  মেজবাউর রহমান সুমন ৬টি প্রিয় চলচ্চিত্র—  সাগরিকা  সাড়ে চুয়াত্তুর  পারমিতার একদিন  মনপুরা  জয়যাত্রা  চোরাবালি ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  সেন্টমার্টিন  সিলেট  বান্দরবান  রাঙ্গামাটি  কুয়াকাটা  সুন্দরবন ৮টি প্রিয় খাবার—  দই ফুচকা  আইসক্রিম  চকলেট  মায়ের হাতের গরুর মাংস  শুঁটকি ভর্তা  টেক্সাসের পিত্জা  পুরান ঢাকার বিরানি  নীলক্ষেতের তেহেরি ৯ জন পছন্দের লেখক—  মুহাম্মদ জাফর ইকবাল  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  তসলিমা নাসরিন  রবীন্দ্রনাথ ঠাকুর  আহমেদ ছফা  শরত্চন্দ্র চটোপাধ্যায়  শীর্ষেন্দু মুখোপাধ্যায়  জীবনানন্দ দাস ১০টি প্রিয় নাটক—  ভ্যাম্পায়ার ডায়েরি  সাতকাহন  ভালোবাসি তাই ভালোবেসে যাই  ৫১-বর্তী  লীলাবতী  ইট-কাঠের খাঁচা  মন ফড়িংয়ের গল্প  অফবিট  এইসব দিনরাত্রি  সংশপ্তক।