হলিউড

ম্যান অব স্টিল সুপারম্যান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০২
সিনেমার গল্পে দেখা যাবে সুপারম্যান, কল্প জগতের এমন এক নায়ক, যার তুলনা সে নিজেই। যার ক্ষমতা অসাধারণ। তবুও সে আর দশজন মানুষের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে। অসীম ক্ষমতা নিয়েও সে ভালোর পাশে দাঁড়িয়ে খারাপকে রুখে দাঁড়াতে সিদ্ধহস্ত। এমনই চরিত্র তুলে আনা হয়েছে সুপারম্যানের নতুন সিনেমা ‘ম্যান অব স্টিল’-এ। ক্লার্ক কেন্ট একজন জার্নালিস্ট। মার্থা ও কেন্টের দত্তক নেওয়া পুত্র ক্লার্ক। ক্রিপ্টন থেকে আসা সুপারহিরো ক্লার্ক—এমনটাই আমাদের জানা আগের সিনেমাগুলো থেকে। মার্থা ও কেন্টকেই বাবা-মা হিসেবে জানে। তাদের মাঝেই তার বেড়ে ওঠা। বেড়ে ওঠার সাথে সাথে তিনি উপলব্ধি করেন তার সুপারপাওয়ারগুলো। তবে কখনই তিনি সেগুলো খারাপ কোনো উদ্দেশ্যে ব্যবহার করেননি। তিনি জানতেন তার এই ক্ষমতা একসময় মানব জাতির ভাগ্য নির্ধারণ করবে। তার ধারণা সত্যি হয়। পৃথিবী আক্রান্ত হয় বহিঃশত্রুর। সামগ্রিক অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। পৃথিবী রক্ষার্থে এগিয়ে আসে সুপারম্যান, ক্লার্ক। অ্যাকশন আর দারুণ সব ইফেক্টে ভরপুর ‘ম্যান অব স্টিল’ সিনেমার গল্পটি এগিয়ে চলে এভাবেই। আমেরিকান সুপারহিরো নিয়ে সিনেমা ‘ম্যান অব স্টিল’ মুক্তি পাবে চলতি বছরেই। ডিরেক্টর হিসেবে রয়েছেন জ্যাক স্যান্ডার ও প্রডিউসার হিসেবে কাজ করেছেন ক্রিস্টোফার নোলান। কমিক ক্যারেক্টার সুপারম্যানের এই নতুন সিনেমাটি আগের অন্যান্য সব সিরিজকেও ছাড়িয়ে যাবে, এমনই ধারণা দিয়েছেন জ্যাক স্যান্ডার। সিনেমাটিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। সাথে রয়েছেন অ্যামি অ্যাডামস। যিনি অ্যামি লুইস লেইনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাতে বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছেন রাসেল ক্রো। তবে তার বিষয়ে একটু চমক রাখতেই কোনোকিছু জানানো হয়নি কাউকে। ‘ম্যান অব স্টিল’ সিনেমার কাজটি শুরু করা হয় ২০০৮ সাল থেকে। সিনেমাটির গল্প নেওয়া হয় কমিক বুক লেখকদের কাছ থেকে। ‘ডার্ক নাইট রাইজেস’ সিনেমার গল্প থেকে ক্রিস্টোফার নোলান সুপারম্যান নিয়ে কাজ করার চিন্তা করেন। ২০১০ সালে স্যান্ডলারকে ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়। সব কাজ গুছিয়ে আগামী ১৪ জুনের মধ্যে মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থ্রিডি এবং আইম্যাক্স থিয়েটারে মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। সুপারম্যান, ক্লার্ক কেন্ট চরিত্রে হেনরি ক্যাভিল হেনরি উইলিয়াম ড্যালগ্লিয়েশ ক্যাভিল একজন ব্রিটিশ অভিনেতা। তিনি ‘কাউন্ট অব মন্টি ক্রিস্টো’ ও ‘স্টারডাস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত শোটাইম ধারাবাহিক ‘দ্য টিউডরস’-এ চার্লস ব্র্যান্ডন, ১ম ডিউক অব সাফোক-এর চরিত্রে অভিনয় করেন। কেভিল জার্সির চ্যানেল দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ। তার মা মেরিঅ্যান ব্যাংকে চাকুরিজীবী ছিলেন এবং তার পিতা কলিন কেভিল ছিলেন একজন স্টকব্রোকার। তিনি প্রথমে জার্সির সেন্ট স্যাভিয়ারের সেন্ট মাইকেল’স প্রিপ্যারেটরি স্কুুল ও পরে ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ারের স্টো স্কুল নামে এক বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। ক্যারিয়ার কেভিলের প্রথম ছবি হল, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কেভিন রেনল্ডস পরিচালিত ‘কাউন্ট অফ মন্টি ক্রিস্টো’। তিনি লাগুনা-এ (২০০১) অভিনয় করেন। এরপর বিবিসি-র দি ইনষ্পেকটর লিনলি মিস্ট্রিজ (২০০২), টিভি চলচ্চিত্র গুডবাই, মি. চিপস (২০০২), টিভি সিরিজ মিডসোমার মার্ডারস (২০০৩)-এ কাজ করেন। ২০০৩ সালে তিনি আই ক্যাপচার দ্য ক্যাসল ছবিতে সহকারী অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন। বিশাল বাজেটের সিনেমা রেড রাইডিং হুড (২০০৪), হেলরেইজার: হেলওয়ার্ল্ড (২০০৫) ও ট্রিস্ট্যান অ্যান্ড আইসোলড (২০০৬) চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়াও মাইকেল ভন পরিচালিত স্টারডাস্ট চলচ্চিত্রে একটি অপ্রধান চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি তার খ্যাতির ঝুলিতে আরো একটি পালক যুক্ত করলো, ‘ম্যান অব স্টীল’ সিনেমাটি।