টপচার্ট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০২
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন টেবিল নং-২১ ছবিটির মূল আকর্ষণ হলো পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয়ে বলিউডে নবাগত টিনা দিসার রসায়ন। ষাটোর্দ্ধ পরেশের সঙ্গে ২৫ বছর বয়সী টিনার অভিনয়টা কেমন জমে সেটাই দেখার অপেক্ষায় সবাই। ছবিতে সত্য বলাকে কেন্দ্র করে পরেশে রাওয়ালের এক অদ্ভুত খেলার আয়োজন এর গল্পকে জমজমাট পরিস্থিতির দিকে নিয়ে যায়। অনেকেই ধারণা করছেন এটি চলতি বছরের সেরা থ্রিলার ছবি হতে যাচ্ছে। এই ছবিতে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাজিব খানদেলওয়াল। টেক্সাস চেইনসো থ্রিডি টম থমাসের লেখা গল্পে সিনেমা ‘টেক্সাস চিইনস থ্রিডি’। একটা মেয়েকে নিয়ে গল্পের শুরু। তিনি টেক্সাস ভ্রমণ করেন তার স্বজনদের খুঁজে বের করতে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে চেইনস ওয়েল্ডিং কিলারকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। একসময় উপলব্ধি করেন খুনি তার পিছনেই লেগেছে। এসবের মধ্যে দিয়েই এগিয়ে চলে সিনেমার গল্প। অভিনয় শিল্পী হিসেবে রয়েছেন আলেকজান্ড্রা দাদ্দারিও এবং ড্যান ইয়েগার।