অ্যালবাম

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৩
প্রথম ভালোবাসা রিঙ্গার বাজারে নিয়ে এসেছে মান্নান মোহাম্মদের সুর ও সংগীতে অমি মুহিতের প্রথম একক অ্যালবাম প্রথম ভালোবাসা। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘মেঘলা আকাশ’, ‘প্রথম ভালোবাসা’, ‘তোমার আঁচলে’, ‘তোমার জন্ম’, ‘ছোট ছোট স্বপ্নে’, ‘রোদ জানে না’, ‘জীবনের শুরুতে’, ‘হতে যদি’, ‘যতদূরে’, ‘যে নিন্দে’। গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, এইচ এম নিপু, শহীদুল্লাহ ফরায়েজী, দেলোয়ার আরজুদা শরফ, মান্নান মোহাম্মদ। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যালবাম সম্পর্কে অমি মুহিত বলেন, ‘সবার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তায়ালাকে, যিনিও আমাকে এই অ্যালবামের দশটি গান গাইবার শক্তি দিয়েছেন। তারপর আমার গানের শ্রোতাদের কৃতজ্ঞতা জানাই যাদের উত্সাহ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।’ চোখের দেয়াল মেলোডি অ্যান্ড কো. বাজারে নিয়ে এসেছে চঞ্চল মন্ডলের একক অ্যালবাম ‘চোখের দেয়াল’। মোট আটটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘উদাসী’, ‘বাদল দিন’, ‘চোখের দেয়াল’, ‘রূপ রস’, ‘পাখি’, ‘না জানা ভালোবাসা’, ‘স্মৃতি’। গানগুলো লিখেছেন আভা মুখার্জী, নিয়াজ আহমেদ অংশু, ওয়াজীহ রাজীব, মৃণাল কান্তি ঘোষ। আর সুর করেছেন, গৌরব ভাসওয়ানী, নিয়াজ আহমেদ অংশু, মৃণাল কান্তি ঘোষ। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সিটিসেল গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারেন। চঞ্চল মন্ডল অস্ট্রেলিয়া প্রবাসী একজন সংগীতশিল্পী, জন্ম ১৯৭০ সালে পুরান ঢাকায়। পারিবারিক ও সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন চঞ্চল, সেই থেকেই তার সংগীতের সাধনা, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অ্যালবামের গানগুলোতে। তারেক মাসুদের গান লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ভাবনার গানগুলো নিয়ে সংকলিত অ্যালবাম ‘তারেক মাসুদের গান’। তারেক মাসুদের বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহূত এবং তার প্রিয় গানগুলো রয়েছে এতে। মোট দুটি ভাগে অ্যালবামটি সাজানো হয়েছে, এর মধ্যের তারেক মাসুদের ভাবনার গানগুলো হচ্ছে ‘জগতবাসী’, ‘যশোররোড’, ‘ডাক দিয়াছেন শ্যাখ’, ‘কেউ বলে না নারীর কথা’, ‘শ্যাম চাচা’, ‘যুদ্ধের ফসল’, ‘প্রজন্ম ৭১’, ‘পেছনের দিন যায়’, ‘দুঃখীর পাশে দাঁড়াও’, ‘আটকা পইড়াছি’, ‘বাঁচতে দাও’ ইত্যাদি। আর তারেক মাসুদের মারফতি গানের সংকলনে আছে ‘পুঁথি’, ‘পাখিটা বন্দী আছে’, ‘যদি বেহেশতে যাইতে চাও’, ‘শেরে খোদা’, ‘রাধা যেমন সাদা’, ‘আগে যদি জানতাম’, ‘বাউল বলতে বল’, ‘মন দিয়া পড়’, ‘মিলাদ’। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারেন।