‘সে তো ভয়ংকর অভিজ্ঞতা। কে বা কারা নাকি আমার নামে ফেসবুক আইডি ব্যবহার করছে। টাকার বিনিময়ে তারা নাকি অনেককে অভিনয়ের সুযোগও দিচ্ছে। পরে অবশ্য পত্রিকায় লেখালেখির পর ওই চক্রটি গা ঢাকা দেয়।’
অভিনেতা জাহিদ হাসান
ফেসবুক নিয়ে বিপাকে পরা সম্পর্কে বলেন।
‘আমার বিয়ে হয়েছে অথচ আমি নিজেও জানি না। যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে সেই গাজী মিজান নামে আমি কাউকে চিনি না, কখনও দেখিও নাই। এই নামে আমার কোনো আত্মীয়তো দূরের কথা, পরিচিত লোকও নেই।’
চলচ্চিত্র নায়িকা পপি
নিজের বিয়ে সম্পর্কিত গুজব সম্পর্কে বলেন।
‘শুরু থেকেই টাবুর অভিনয় আমার অনেক ভালো লাগে। গ্ল্যামার, অভিনয়, পারফর্মেন্স সব মিলিয়ে টাবু প্যাকেজ অভিনয়শিল্পী।’
বলিউড সুপার স্টার সালমান খান
অভিনেত্রী টাবুকে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করা প্রসঙ্গে বলেন।
‘বিয়েটা না হলেও দু’জনের মধ্যে সুসম্পর্কটা আগের মতোই থাকবে।’
পপকুইন ব্রিটনি স্পিয়ার্স
বাগদত্তা জ্যাসনের সঙ্গে ছাড়াছাড়ি করা প্রসঙ্গে বলেন।
‘আমার কাছে মনে হয়েছে, চলচ্চিত্রে অভিনয়ের এখনই সঠিক সময়।’
অভিনেত্রী সারিকা
এ বছর চলচ্চিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে বলেন।
