জন্মদিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৩
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ১৮ জানুয়ারি :মমতাজউদদীন আহমদ, পার্থপ্রতিম মজুমদার ১৯ জানুয়ারি :স্বাগতা ২০ জানুয়ারি :তিশমা ২১ জানুয়ারি :রেহানা রাজিয়া তৃষা ২৩ জানুয়ারি :রিচি সোলায়মান, সৈয়দ শহীদ রাজ্জাক আব্দুর রাজ্জাক যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত, একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা। ষাটের দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। ষাটের দশকের বাকি বছরগুলোতে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। রাজ্জাক ভারতের কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাত্ কেন্দ্রীয় চরিত্রে। সেই থেকেই নায়ক শব্দটি তার নামের পাশে জোড়া লাগতে থাকে। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই ঢালিউডের সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়করাজ রাজ্জাক খেতাব। অর্জন করেন একাধিক সম্মাননা। এ ছাড়াও, তিনি জাতিসংঘের জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। প্রতি বছরই বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হিসেবে গুলশানের নিজ বাসভবন ‘লক্ষ্মীকুঞ্জে’ ঘরোয়াভাবে তার জন্মদিন পালন করে থাকেন। আগামী ২৩ জানুয়ারি তার জন্মদিনে আনন্দবিনোদন পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল।