রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘প্রভাতের ডাকে’ শীর্ষক সমাপনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক এম আব্দুর রহমান। হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা নাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ইফফাত আরা জাহান বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেন। উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থী রিফাত ফাতেমা ও
লাইলা জিসান মৌ।
