রাজশাহী

গোদাগাড়িতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:১০
রাজশাহীর গোদাগাড়িতে মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত হয়ে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বাংলাদেশ ছাত্র লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গোদাগাড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বাংলাদেশ আওয়ামী লীগ গোদাগাড়ী পৌর শাখা ও ছাত্রলীগ কর্তৃক আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।