ইংল্যান্ডে গার্দিওলা!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৪
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলের দায়িত্ব নেয়ার আগে পেপ গার্দিওলাকে নিয়ে মাথা ঘামানোর মতো লোকের সংখ্যা খুব বেশি ছিল না। তবে সেই সময় এখন আর নেই। এখন গোটা ফুটবল বিশ্বের কাছে গার্দিওলা এখন এক জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্ব। আর বর্তমানে কোচ ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন না করা গার্দিওলার গন্তব্য কোথায় হতে যাচ্ছে সেটা আখন প্রায় সকল ফুটবলপ্রেমীরই আলোচনার প্রধান বিষয়। এমন যখন অবস্থা তখন মুখ খুললেন গার্দিওলা নিজেই। জানালেন, ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবকে কোচিং করাতে আগ্রহী তিনি। বার্সেলোনার হয়ে জয় করেছেন মোট ১৪টি শিরোপা। তাই তাকে নিয়ে বিশ্বের নামী-দামী ক্লাবের যে আগ্রহ থাকবে সেটা আর বলে দেয়া দরকার হয় না। এর মধ্যে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আর সাথে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে এর মধ্যেই গার্দিওলা প্রকাশ করে দিলেন নিজের ইংলিশ প্রিমিয়ার লিগ প্রীতির কথা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে গার্দিওলা নিজের পাঠানো এক শুভেচ্ছ বার্তায় বলেন, ‘আমি যখন খেলোয়াড় ছিলাম তখন নিজের ভেতর থেকে এখানে খেলার প্রতি আমার নিজের মধ্যে সে আগ্রহ ছিল সেটা আমি অনুমান করতে পারিনি। তবে একজন কোচ হিসেবে কোন ক্লাবের দায়িত্ব নিয়ে সেই অভিজ্ঞতা আমি অর্জন করতে চাই।’ গত মৌসুমে বার্সেলোনা দলের কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি নেন গার্দিওলা। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন টিটো ভিলানোভা। গার্দিওলা বলেন, ‘আমার বয়স এখন ৪১। কোচ হিসেবে এখনও আমি নিজেকে তরুণ বলেই মনে করি। আশা করি সামনে আমি ইংল্যান্ডে এসে নিজের কোচিং ক্যারিয়ারকে আরো উপভোগ করবো। ইংলিশ ফুটবল সবসময়ই আমাকে সবসময়ই আকর্ষণ করে। এখানকার জাতীয় দলও ভালো ফুটবল খেলে।’ গার্দিওলা আরো বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ অন্য সবার থেকে আলাদা। আমি এখনকার খেলার ধরন, সমর্থক, গণমাধ্যম, সব কিছুকে সামনে থেকে দেখতে চাই। আমি ইংল্যান্ডের চালেঞ্জ গ্রহণে মুখিয়ে আছি।’