ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং তার আমেরিকান জুটি বেথানি মাটেক-স্যান্ডস অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। গতকাল বুধবার প্রথম রাউন্ডে তারা স্প্যানিশ জুটি সিলভিয়া সোলার এসপিনোসা এবং কার্লা সুয়ারেজ নাভারোর কাছে ৬-৭ (৪-৭) এবং ৩-৬ গেমে পরাজিত হয়ে বিদায় নেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দশম বাছাই সানিয়া-বেথানি জুটি তাদের স্প্যানিশ প্রতিপক্ষের তুলনায় পরিসংখ্যানগত দিক থেকে খুব একটা পিছিয়ে ছিলেন না। কালকের ম্যাচে শুধুমাত্র তারা তাদের প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। আটটি ব্রেক পয়েন্টের মধ্যে তারা চারটি পেলেও স্প্যানিয়ার্ডরা পাঁচটির মধ্যে সবকটিতে পয়েন্ট পেয়ে জয় ছিনিয়ে নেন।
সানিয়া-বেথানি জুটি প্রথম সেটে টাইব্রেকে জেতার পর দ্বিতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরের ছয়টি গেম হেরে শুধুমাত্র সেটই হাতছাড়া করেননি একই সাথে প্রথম রাউন্ড থেকে হতাশাজনক বিদায় নেন। সব মিলিয়ে বলতে গেলে কাল প্রতিপক্ষের তুলনায় স্প্যানিশ জুটি সবদিক থেকেই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।বাসস/এএফপি
