চট্টগ্রামে বেবী নাজনীনের একক কনসার্ট আজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৯
বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সংগীত তারকা বেবী নাজনীন বেশ কয়েক মাস ইউরোপ-আমেরিকা ট্যুর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই অনেক জমে থাকা কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন তিনি। এরই অংশ হিসেবে আজ বেবী নাজনীন এককভাবে পারফর্ম করবেন চিটাগং ক্লাবে। বেবী নাজনীন তার ৫ যন্ত্রশিল্পী নিয়ে আজ সকালের ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছুবেন। ফিরবেন আগামীকাল বিকেলের ফ্লাইটে। জানা গেছে, আনুষ্ঠানিক কারণ ছাড়াও বিগত কয়েক মাস বেবী আমেরিকা অবস্থানের আরেকটি বড় কারণ তার একমাত্র পুত্র মহারাজ অমিতাভ সাইদ আমেরিকার নর্থভার্গেন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছে। ছেলেকে সেটেলড করার কাজটি তিনি পুরোপুরি সম্পন্ন করতে পেরে আনন্দিত। উল্লেখ্য, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীত তারকা বেবী নাজনীন এই মুহূর্তে স্টেজ শো এবং প্লে-ব্যাকের কাজে ব্যস্ত। খুব শীঘ্রই তার নতুন অ্যালবামের কাজ শুরু করবেন বলে জানা গেছে।