জাভেদ আখতার : একাধারে তিনি কবি, গীতিকার, কাহিনীকার, সংলাপ রচয়িতা ও সংগীত ব্যক্তিত্ব। এক সময়ের বহু সুপারহিট ছবির স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার ভারতে জনপ্রিয় মূলত একজন গীতিকার হিসেবে। একসময়ে চুটিয়ে লিখলেও ইদানীং কাজ করছেন বেছে বেছে। তার চিত্রনাট্যে ভারতের কালজয়ী ছবি ‘শোলে’র রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেনি। আজ এই খ্যাতিমান সংগীত ব্যক্তিত্বের জন্মদিন।
