দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনলাইন ট্রেডিংয়ে ব্যবহূত এমএসএ প্লাস সফটওয়্যারের বিভিন্ন সমস্যা দূর করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ কায়কোবাদ ও ড. মোস্তাফা আকবর। এছাড়া শাহজালাল ইসলামী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন, বাংলাদেশ কম্পিউটার সমিতির একজন এবং সোনাবাহিনীর আইটি বিভাগ থেকে একজনকে রাখা হবে বলে জানা গেছে।
শেয়ারবাজারের লেনদেন ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে গত বছর এমএসএ প্লাস সফটওয়্যার চালু করে ডিএসই। তবে এটি চালুর পর থেকে বিনিয়োগকারীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা সমাধানেই এ কমিটি গঠন করা হয়।
