ঘর মন জানালা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:৩২
জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। ঘর মন জানালা মানুষের মন ও মনস্তাত্ত্বিক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটন-অঘটন, সম্পর্কের অপূর্ণতা, টানা পোড়েন নিয়েই সাজানো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসবে আমাদের না বলা কথা, মিলবে মনের হাজারো প্রশ্নের উত্তর, জাগবে নতুন প্রাণ, নির্দেশনা পাবে অমীমাংসিত সম্পর্ক। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার। শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ১১টায় জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।