হায় হায় কোম্পানির এমডি গ্রেফতার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৬
প্রতারণার অভিযোগে দি ম্যাক্সিম মাল্টিপারপাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম মোস্তফা রানাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে মতিঝিল থানাধীন ফকিরাপুলের আলিজা টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়াতুজ্জামান জানান, ৩ জনের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।