তিনদিন ব্যাপী ‘আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩’ কুুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে গতকাল। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানীত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক এরিয়া মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার, এইচডিএমসি, পিএসসি, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এনডিসি, পিএসসি, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল সরদার হাসান কবির, এএফডব্লিউসি, পিএসসি, আগা খাঁন কাউন্সিলের প্রেসিডেন্ট জনাব সোলায়মান আজানি, ভাইস প্রেসিডেন্ট আলতাফ রামজি ও উক্ত সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে পুরস্কারপ্রাপ্তরা হলেন:
উইনার—তসলিম উদ্দিন, সিনিয়র উইনার—ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল ইসলাম মণ্ডল (অবঃ), লেডিস উইনার—মিসেস সি ডি হুয়াং, জুনিয়র উইনার—মাষ্টার মুহতাসিম।
