চিটাগাং কিংসের অ্যাম্বাস্যাডর হয়ে আজ বুধবার সকাল সাতটায় ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় ব্রায়ান লারা। ১৩১ টেস্ট ম্যাচে ১১৯৫৩ ও ২৯৯টি ওয়ানডে ম্যাচে ১০৪০৫ রান করা বিশ্বের বড় এ তারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ উদ্বোধন অনুষ্ঠানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবেন। চিটাগাং কিংসের হয়ে মাঠেও উপস্থিত থাকবেন তিনি। কাল চিটাগাং কিংস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লারার ঢাকার আগমনটি নিশ্চিত করেছে।
গত অক্টোবরে চিটাগাং কিংসের সাথে চুক্তিবদ্ধ হওয়া লারা পুরো টুর্নামেন্টে চিটাগাং কিংসের সাথেই থাকবেন।
