কয়েক দফা ব্যাংক পরিবর্তন করে অবশেষে ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবিএল) ব্যাংকের মাধ্যমে বিপিএলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিকিটের স্বত্ব পাওয়া অ্যাকটিভ সার্ভিসেস। ইউসিবিএলের ঢাকার আটটি, চট্টগ্রামের তিনটি এবং খুলনার দুটি শাখা থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে। ব্যাংকগুলো হচ্ছে: ঢাকা শাখা-মিরপুর, ধানমন্ডি, নিউ ইস্কাটন, উত্তরা প্রধান, দিলকুশা, এলিফেন্ট রোড, নয়াবাজার ও মিরপুর রোড। চট্টগ্রাম শাখা- ওআর নিজাম রোড, দামপাড়া ও কদমতলী। খুলনা শাখা- খুলনা ও খান জাহান আলী।
