মঙ্গলবার উপজেলার বাইশগাঁও ইউপির ডাবুরিয়া গ্রামে রাত ৮টায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে যায়। জানা যায়, রান্নাঘরে চুলার উপরে থাকা খড় থেকে আগুনের সূত্রপাত। জানা যায়, আগুনের লেলিহান শিখা রান্নাঘর থেকে পাশের ঘরে ছড়িয়ে পড়লে ঐ বাড়ির আবুল হাশেম, নুরুন্নবী, কামাল ও খোকনের বসত-ঘর ও তিনটি রান্নাঘর আগুনে ভস্মীভূত হয়।
