ফো কা স

পৃথিবী জোড়া গান

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০০
সম্প্রতি জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হলো মাসুদুজ্জামানের পরিবেশনায় একক আবৃত্তি অনুষ্ঠান ‘পৃথিবী জোড়া গান’। এটি তার প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান। স্রোত আবৃত্তি সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মাসুদুজ্জামানের কণ্ঠে ২৫টি কবিতার একক আবৃত্তি সংগীতের দৌতনায় এক অন্য আবহ তৈরি করে। মাসুদ বলেন, ‘আগামীতে বাছাইকৃত এই ২৫টি কবিতার আবৃত্তি নিয়ে একটি একক অ্যালবাম করার পরিকল্পনা রয়েছে।