প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ন্যান্সি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০১
নিজের গান রেকর্ডিং ও অন্যান্য কাজ নিয়ে ঢাকায় এসেছেন তিনি। টিভি লাইভ সহ বেশ কিছু প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত তিনি। গতকাল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন’ শিরোনামে ন্যান্সির একটি প্রতিবেদন প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘খবরটি আাামর মা দেখে যেতে পারলে সত্যিই আনন্দিত হতেন। তবে খবরটি পড়ে আমার গ্রামের সকলেই ভীষণ খুশি হয়েছেন। কিন্তু ছোট্ট একটি তথ্যগত ভুল রয়েছে, তা হলো নিউজটিতে আমার মা অসুস্থ বলা হয়েছে। আসলে আমার মা গত ২০ ডিসেম্বর মারা গেছেন। মিডিয়াতে সেভাবে জানানো হয়নি বলে অনেকেই জানেন না। নিজের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও তাই আমি আমার মায়ের নামেই উত্সর্গ করতে চাই। উল্লেখ্য, ন্যান্সি বর্তমানে একাধিক চলচ্চিত্র ও অডিও অ্যালবামে গান নিয়ে ব্যস্ত রয়েছেন।