নাট্যকার ও সাংবাদিক শাহ আলম সাজু গল্প উপন্যাস লিখছেন দীর্ঘ দিন ধরে। তার লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৮ সালে । বিভিন্ন সময়ে সাজু জাতীয় পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। সেসব গল্প থেকে বাছাই করে একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে ‘ফেল্টুবাহিনী’ নামে একটি বই। এটি প্রকাশ করছে তাম্রলিপি। বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন তারিকুল ইসলাম শান্ত। সাজু বলেন, ‘ফেল্টুবাহিনী’ মূলত কিশোর গল্পের সংকলন । একই সাথে তাম্রলিপি থেকে প্রকাশিত হচ্ছে ভূতের স্কুল নামে একটি গল্পের বই। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হবে উপন্যাস ‘বৃষ্টিভেজা ভালোবাসা’। সাজু বলেন, ‘সাংবাদিকতা আমার পেশা কিন্তু লেখালেখি আমার অস্তিত্ব, আমার প্রতিদিনের ভোর, স্বপ্ন এবং সব কিছু। লেখালেখি করেই সারাজীবন কাটাতে চাই। উল্লেখ্য, এ পর্যন্ত দশটি বই প্রকাশিত হয়েছে সাজুর।
