মু খো মু খি

গান হিট হওয়ার জন্য প্রকাশক মুখ্য নয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০২
গেল বছরের শেষ দিকে নিজের দীর্ঘদিনের ব্যানার পরিবর্তন করে নতুন একটি প্রতিষ্ঠান থেকে অ্যালবাম রিলিজ করেন তৌসিফ। অ্যালবামের নাম ছিল ‘আমন্ত্রণ’। সেই অ্যালবাম ও সাম্প্রতিক কাজ প্রসঙ্গে তৌসিফ মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিন-এর। নতুন ব্যানারে আলবামের রেসপন্স কেমন পেলেন? আসলে দেখুন এখন ব্যানারটা মুখ্য না। গান হিট হওয়ার জন্য প্রকাশক মুখ্য নয়। ভালো গান হলে নিজে কপি করে সিডি বিক্রি করলেও তা মানুষ শুনবে। এ কারণেই প্রফেশনালি সিডি চয়েজ আমাকে বেশি টাকা অফার করেছে তাই অ্যালবামটি দিয়েছি। তাহলে বলছেন কোনো কোম্পানির সাথে দীর্ঘদিনের চুক্তি গড়ায় কোনো লাভ হয় না! এটা আপেক্ষিক বিষয়। তবে চুক্তি যদি হয় সর্বস্বত্তের, তবে তো লাভ নেই। এখন কী নিয়ে ব্যস্ত রয়েছেন? কম্পোজিশন নিয়ে। তবে এর ভেতর একটি মিক্সড অ্যালবাম রিলিজ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা আর করতে পারিনি। দূর্ঘটনাক্রমে আমার স্টুডিও পিসি ক্র্যাশ করে অনেকগুলো ট্র্যাক নষ্ট হয়ে গেছে। কোনো বিকল্প ব্যবস্থাও রাখিনি। এ ছাড়া বেশ কিছু প্লে-ব্যাকের কাজ করছি। সেগুলো কী রকম? সম্প্রতি একটি চলচ্চিত্রের আইটেম গান করলাম। লিজার কণ্ঠে এই আইটেম সংটি এই উপমহাদেশের ভেতরে প্রতিযোগিতা দেওয়ার মতো একটি গান হয়েছে আমি বলব। এ ছাড়া নাজুর বেশ কয়েকটি গান করলাম। কিছুদিন আগে শেষ করলাম ‘এইতো ভালোবাস’ চলচ্চিত্রের গান। নতুন অ্যালবামের পরিকল্পনা কতটুকু? কেবল তো একটা সলো ছাড়লাম। এই অ্যালবামের গানের ভিডিও ও ক্যাম্পেইনের কাজ করব। তবে ভ্যালেন্টাইনে একটি মিক্সড অ্যালবামের কাজ করার পরিকল্পনা আছে।