আবারও মা হবেন জেনিফার লোপেজ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০৩
বিশ্বখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনিফার লোপেজ এরই মধ্যে দুটি সন্তানের মা হয়েছে। ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি জেনিফার লোপেজ জন্ম দেন ম্যাক্স এবং এমি নামের দুই জমজ সন্তান। যদিওবা এই সন্তানদের বাবা মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফারের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তার কিছুদিন পরই। অন্যদিকে ২০১১ সালের অক্টোবর থেকেই ক্যাসপার স্মার্টের সঙ্গে সংসার করছেন তিনি। তবে নতুন খবর হলো হলিউডের এই জনপ্রিয় শিল্পী আবারও সন্তান নিতে চান। কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক ছাড়াই একসঙ্গে সংসার করছেন ক্যাসপারের সঙ্গে। আর দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়েছেন সন্তান নেওয়ার। সম্প্রতি এক সাক্ষাত্কারে জেনিফার লোপেজ আবারও মা হওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমি আরও সন্তান চাই। এবং খুব শীঘ্রই হয়তো বা আমি সেই সুখবরও দিয়ে দিতে পারব। যদিও আমি জানি এটা আমার শারীরিক দিক দিয়ে খুবই খারাপ। তারপরও নতুন করে মা হওয়ার স্বাদটুকু আবারও নিতে চাই। ম্যাক্স এবং এমি এরইমধ্যে ৫ বছরের হয়ে উঠেছে। আমার সংসারটাকে আমি আরও সুন্দর করে তুলতে চাই।’