আজ নাট মন্ডলে ঢাবি মাইম অ্যাকশনের মাইম প্রদর্শনী
মাইম বা মূকাভিনয় শিল্পে বাংলাদেশের যথেষ্ট সম্ভবনা থাকা সত্তেও শিল্পের অন্যান্য মাধ্যমের তুলনায় বাংলাদেশে এই শিল্পটি অনেকটা পিছিয়ে আছে। আশার কথা হচ্ছে দীর্ঘদিনের স্বীরতা কাটিয়ে মাইম বাংলাদেশে আবার জনপ্রিয় হতে শুরু করেছে। প্রাচীন ও শক্তিশালী শিল্প মাধ্যম মূকাভিনয়কে সতন্ত্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে এগিয়ে এসছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন নামে একটি নবীন মাইম সংগঠন। আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মন্ডলে দলটি প্রদর্শনী করবে।
