বিনোদন প্রতিদিন চয়েজ

আমি এখন কী করব?

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০৪
অনেকের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যা কাছের মানুষের সাথেও শেয়ার করা যায় না। পরিচয় গোপন রাখা স্বাপেক্ষে সেইসব সমস্যার সমাধান দিতে বাংলাভিশনে প্রতি শুক্রবার রাতে সরাসরি সম্প্রচার হচ্ছে সম্পর্কের বিভিন্ন দিক ও জটিলতা নিয়ে অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’। এই অনুষ্ঠানের আজকের বিষয় ‘কন্যা সন্তানকে বড় করার ক্ষেত্রে অভিভাবকের করণীয়’। বিশিষ্ট অভিনেত্রী সারা যাকেরের উপস্থাপনা ও মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানমের বিশ্লেষণে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আমন্ত্রিত এক বা দুজন অতিথি। যেকোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে দর্শকরা সরাসরি কথা বলতে পারবেন উপস্থাপক, বিশ্লেষক ও অতিথিদের সাথে। কাওনাইন সৌরভের প্রযোজনায় ‘আমি এখন কী করব?’ অনুষ্ঠানটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।