শেয়ারবাজারে ব্যাংক ও টেক্সটাইল খাতের প্রাধান্য

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
গতকাল শেয়ারবাজারে ব্যাংক ও টেক্সটাইল খাতে লেনদেনের প্রাধান্য দেখা গেছে। এ খাতের শেয়ারগুলোর লেনদেন বাড়ার পাশাপাশি দামও বেড়েছে। তথ্যে দেখা গেছে, লেনদেন খুব বেশি না হলেও বীমা খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বীমা খাতের ৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের । দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে সূচক বাড়ার পাশাপাশি গতকাল লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৪৭৬ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। ডিএসই’র ২৬৯টি কোমপানির ৪ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৬৩০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, ইউনিক হোটেল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, বিএসসিসিএল, জেনারেশন নেক্সট, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা ও এনবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- রিলায়েন্স ১, গ্ল্যাক্সোস্মিথ কেলাইন, বাটা সু, এপেক্স ফুডস, এফবিএফআইএফ, মিথুন নিটিং, বার্জার পেইন্ট, উসমানিয়া গ্লাস সীট, রূপালি ইন্সুরেন্স ও পূরবী জেনারেল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- কোহিনুর কেমিক্যাল, ৪র্থ আইসিবি, পিএফ ১ম মিউচুয়াল ফান্ড, ৩য় আইসিবি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, সমতা লেদার, ২য় আইসিবি, আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড-১ ও এনটিসি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ১১০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ৬৫ পয়েন্ট কমে ১০ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৩৮২ টাকা। লেনদেনকৃত ১৭৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৩৮টির আর অপরিবর্তিত ছিল ৩০টি কোম্পানির শেয়ারের দাম।